উপজেলা নির্বাহী অফিসার, সন্দ্বীপের উদ্যোগে ভোটকেন্দ্র পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ
সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনরত সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার জনাব মংচিংনু মারমা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি উপজেলার মোট ১২টি ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
পরিদর্শন শেষে একই দিনে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলার বিভিন্ন এতিমখানা এবং ভ্রাম্যমাণ গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলা নির্বাহী অফিসার জনাব মংচিংনু মারমা নিজে হেঁটে হেঁটে এতিম শিশু ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
শীতবস্ত্র পেয়ে এতিম শিশু ও অসহায় মানুষজন উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শীতের এই সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আতিক উল্ল্যাহ এবং অফিসার্স ক্লাবের সেক্রেটারি ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক জনাব মোঃ আখতারুজ্জামান সুজন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
Link Copied