উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২–১ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে লিভারপুল। আর এই হারে এক অনাকাঙ্খিত রেকর্ড গড়েছে উলভস। সবশেষ ১৮ ম্যাচের একটিতেও নেই জয়।
প্রথমার্ধের শেষদিকে মাত্র এক মিনিটের ব্যবধানে রায়ান গ্রাভেনবার্খ ও ফ্লোরিয়ান উইর্টজের দুটি গোলেই জয় নিশ্চিত হয় যায় বর্তমান চ্যাম্পিয়নদের। ১৮ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৩২, আর উলভসের দুঃস্বপ্নের মৌসুমে পয়েন্ট মাত্র দুই।
গোলের সূচনা করেন গ্রাভেনবার্খ। ৪১ মিনিটের গোলের আগে পর্যন্ত উলভস অ্যানফিল্ডের দর্শকদের বেশ হতাশায় রেখেছিল। চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। জেরেমি ফ্রিমপং উলভসের রক্ষণভাগের পেছনে ঢুকে পড়ে বল কাটব্যাক করেন, আর ডাচ মিডফিল্ডার কোনায় জোরালো শটে বল জালে পাঠান।
লিভারপুল প্রথম গোল করার এক মিনিট পরই আরও একটি গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন উইর্টজ। এটি ছিল লিভারপুলের জার্সিতে তার প্রথম গোল। হুগো একিটিকের থ্রু বল ধরে তিনি গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে একটি গোল শোধ দেয় উলভস। টোলু আরোকোদারের হেড আলিসন বেকার প্রথমে ঠেকালেও ফিরতি বলে সান্তিয়াগো বুয়েনো বেকারকে পরাস্ত করে গোল করেন।
এরপর দুই দলই একাধিক চেষ্টার পরও কোনো গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। সাম্প্রতিক সময়ে ক্লাবটির পারফরম্যান্স উন্নতির দিকে।
অ্যানফিল্ডের ম্যাচটিতে ডিয়োগো জোতার দুই সন্তান মাসকট হিসেবে মাঠে উপস্থিত ছিল। আর লিভারপুল ও উলভস উভয় দলই তাদের সাবেক ফরোয়ার্ডকে শ্রদ্ধা জানায়।
Aminur / Aminur
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ