কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩৮ লাখ টাকার ইয়াবাসহ চোরাচালানী মালামাল জব্দ
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পরিকল্পিত ও ধারাবাহিক চোরাচালানবিরোধী অভিযানে গত ৭২ ঘণ্টায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি সূত্র জানায়, বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, জিরা, কম্বল, পেঁয়াজ, প্যান্ট পিস, সোলার প্যানেল, বাইসাইকেল, মোবাইল ফোন, কসমেটিকসসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৩১ হাজার টাকা।
এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের সুস্পষ্ট নির্দেশনার আলোকে সীমান্ত এলাকায় জালনোটসহ সকল প্রকার মাদক ও চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ