ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারী সীমান্তে ভারতীয় ৩ নাগরিককে পুশ-ইন করলো বিএসএফ


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২৫ দুপুর ৩:৪৬

রৌমারী সীমান্ত দিয়ে আবারো ৩ ভারতীয় নাগরিককে পুশইন করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতের মধ্যভাগে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্তের ১০৫৯ নং মেইন পিলার দিয়ে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে ঠেলে দেওয়া হয়। তারা হলেন আসাম রাজ্যের নগাঁও জেলার সালনা থানার জমদার আলী মেয়ে আয়েশা খাতুন (৪৮), নগাঁও জেলার কলিয়াবর থানার হাতিগাও গ্রামের আব্দুল জব্বার আলীর ছেলে রুস্তম আলী (৬০) একই জেলার রোহা থানার বাসিন্দা আব্দুল জব্বার আলীর ছেলে ইদ্রিস আলী (৪৬)। 
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় ৩ নাগরিক আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে চর বোয়ালমারী সীমান্তের বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে সংবাদ দেয়। পরে গয়টাপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করেন।
আটককৃতদের একজন ভারতের আসাম রাজ্যের নগাও জেলার সামগড়ি থানার শালনা গ্রামের বাসিন্দা আয়শা খাতুন জানান, ডিটেনশন ক্যাম্প থেকে তাদেরকে সীমান্তের কুকুরমারা বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে এবং রাতের আঁধারে কাঁটাতারের বেড়া পার করে দিয়েছে বিএসএফ। আমরা বাংলাদেশে আসতে অস্বীকৃত জানালে বিএসএফ আমাদের নির্যাতন করতো। 
গয়টাপাড়া বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মানিক মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ওই তিনজনকে ক্যাম্পে রাখা হয়েছে। এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনি বা কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত