ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

লামায় বন বিভাগের অবৈধ দখলের উচ্ছেদ অভিযান


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৮-১২-২০২৫ দুপুর ৪:১৩

লামা উপজেলা বন বিভাগের অধীনে চকরিয়ার বমু-বিলছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নন্দিরবিলে এলাকায় রিজার্ভড ফরেস্টের জমিতে তৈরী অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে লামা বনবিভাগ। যোগদানের পর থেকেই কঠোর অবস্থানে সদর রেঞ্জ অফিসার কবির হোসেন। 
বমু রিজার্ভ বনাঞ্চলের নন্দির বিল এলাকায় বন বিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সদর রেঞ্জ অফিসার যোগদানের পর থেকেই বন রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করে একের পর এক কার্যকর অভিযান পরিচালনা করছেন। সাম্প্রতিক সময়ে বমু ও বিলছড়ি এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধভাবে কাটা গাছ জব্দসহ বন দখলমুক্ত করতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এসব অভিযানে বনখেকো ও অবৈধ দখলদারদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সদর রেঞ্জ অফিসারের নেতৃত্বে পরিচালিত এসব কার্যক্রমে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন সন্তোষ প্রকাশ করেছে এবং বন সংরক্ষণে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। তারা বলেন, এমন ধারাবাহিক ও সাহসী পদক্ষেপ বন ও পরিবেশ রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
বন বিভাগ জানিয়েছে, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান