উলিপুরে বিএনপির দোয়া মহফিল অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও কুড়িগ্রাম - ৩ উলিপুর আসনের বিএনপি প্রার্থী তাসভীর উল ইসলাম এর মনোনয়ন জমাদান উপলক্ষে দরুদপাঠ ও দোয়া মহফিল উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর বিকেল ৩ টায় উলিপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ দরুদপাঠ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য তাসভীর উল ইসলাম, উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আবুল আলা তারিক চৌধুরী। অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ, এরশাদুল হাবিব নয়ন, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল পরিমাণ নেতা কর্মী উপস্থিত ছিলেন। দোয়া মহফিলে বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও তাসভীর উল ইসলামের সাফল্য কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান