এনসিপি পার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহর প্রসঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, নতুন হিসেবে আসছেন, মাঠে ময়দানে দেখা হবে, কথা হবে। বাদবাকিটাতো ভোটাররাই জানেন। আমি আর কিছু বলতে পারি না। ভোটের পরিবশে ভালো হবে, কারণ গত ১৭ বছর নির্বাচন হয়নি। এবার মনে হয় ভোট নিয়ে আগ্রহটা বেশি হবে।
ভোটে কেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে জানতে চাইলে তিনি বলেন, ভোটের মাঠে লড়াই দ্বিমুখী বুঝি হবে- না ত্রিমুখী, সেটি আমি বুঝি না। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আবদুল্লাহ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, আমার সঙ্গে ওই ছেলের পরিচয় নেই। আমি ইন্টারেস্টেড না। সবার সঙ্গেই কম্পিটিশন হবে।
এক পর্যায়ে তিনি বলেন, আমিতো তাকে (হাসনাত আবদুল্লাহ) চিনিই না। তাকে এখনো দেখিনি।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied