মানিকগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন আফরোজা খানম রিতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে একটার দিকে তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সঙ্গে ছিলেন তার স্বামী মঈনুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নূর তাজ আলম বাহার এবং অ্যাডভোকেট মোকসেদুর রহমান।
এরআগে বেলা ১১টার দিকে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির মনোনয়নপত্র জমা দেন। পরে বেলা পৌনে ১২টার দিকে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান এবং বেলা ১২টায় মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র সকাল থেকেই মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেইসাথে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা দেখা গেছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড