ঢাকা বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

দেশ এখন এক ক্লান্তিকর পর্যায় অতিক্রম করছেঃ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৯-১২-২০২৫ দুপুর ৪:২৮

দেশ এখন এক ক্লান্তিকর পর্যায় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। কিছু চক্রান্তকারী পেছন থেকে দেশকে আবার অন্ধকারে ঠেলে দিতে তৎপর। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না হয় এবং চক্রান্তকারীদের ফাঁদে না পড়ি। রোববার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, ওসমান হাদি, ওয়াসিমসহ অন্য শহীদদের স্মরণ করেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানান।
মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন ভাঙার চেষ্টা চলছে, কিন্তু তা যাতে কেউ সফল না হতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেশে প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে বলেন, তাঁর আগমনে ঢাকার রাজপথে স্বতঃস্ফূর্ত জনসমাগম হয়েছে। তারেক রহমানের বক্তব্যে বারবার ইসলাম ও আল্লাহর কথা উঠে এসেছে, যা আলেম সমাজের কাছে প্রশংসিত হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, বিএনপি কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করতে দেবে না। এটা দলের দৃঢ় অঙ্গীকার। চরমোনাই পীরের সঙ্গে আলোচনায়ও এ বিষয়ে একমত হয়েছিলেন তারা। যারা বিএনপি কুরআন-সুন্নাহ বিরোধী বলে প্রচার করে, তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি সবসময় কুরআন-সুন্নাহর পথে থাকতে চায়।
মির্জা ফখরুল আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। বিএনপি শান্তি চায় এবং নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়—যেখানে প্রত্যেকে নির্বিঘ্নে এবাদত ও ধর্মচর্চা করতে পারবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ রচিত হবে।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওয়ের পুরাতন বিমানবন্দর পুনরায় চালু করা হবে। মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় দাবিগুলো তাঁর নিজের দাবি। এগুলো বাস্তবায়নে তিনি সারা জীবন কাজ করে এসেছেন।
ধর্মীয় নেতাদের কল্যাণে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদান করা হবে। ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, ১৯৯৩ সালের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সারা দেশে বিস্তার, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করা এবং তাঁদের সামাজিক-রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এসব সুবিধা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্য ধর্মের উপাসনালয়ের প্রধানদের জন্যও সমভাবে প্রযোজ্য হবে।
সভার শেষে আবেগঘন কণ্ঠে মির্জা ফখরুল বলেন, এটাই হয়তো তাঁর শেষ নির্বাচন। বয়স হয়ে গেছে, পরবর্তীতে নির্বাচন করা সম্ভব হবে কি না জানেন না।

এমএসএম / এমএসএম

রাজারহাটে তিন সপ্তাহ ধরে বন্ধ মিড-ডে মিল কর্মসূচির বিস্কুট সরবরাহ

জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ১১ দলের স্মারকলিপি

রাণীনগর ধানের দাম বাড়লেও ধানের সরবরাহ সংকট

নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

ভূরুঙ্গামারীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে

নন্দীগ্রামে বিএনপির বিজয় র‌্যালী

শরণখোলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ