কাউনিয়ায় শেষদিনে বিএনপি প্রার্থীর মনোনয়ন দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল সাড়ে চারটায় কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পাপিয়া সুলতানার কাছে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন প্রমুখ।
মনোনয়নপত্র দাখিল শেষে গনমাধ্যম কর্মীদেরকে এমদাদুল হক ভরসা বলেন, নির্বাচনী এলাকায় সকল মানুষ আজ আনন্দিত। আশাকরি উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ সময় তিনি সকল নেতা-কর্মীকে ভেদা-ভেদ ভূলে ঐক্যবদ্ধ থাকার এবং নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ