গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির এস এম জিলানির মনোনয়নপত্র দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (সংসদীয় আসন নং–২১৭) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এস এম জিলানি বলেন, “বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মাধ্যমেই দেশে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে—এবং আমরা সেই গণতান্ত্রিক ব্যবস্থাই প্রতিষ্ঠা করতে চাই।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি নারী-পুরুষ নির্বিশেষে সবার সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের জন্য একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ