ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৯-১২-২০২৫ বিকাল ৬:৩

গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি নির্বাচনী আচরণবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের নিকট তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সাথে মাত্র পাঁচ জন দলীয় জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। বিধিমালা যথাযথভাবে অনুসরণ করায় রিটার্নিং কর্মকর্তা প্রার্থী মঞ্জুরুল করিম রনিকে ধন্যবাদ জানান।

এর আগে, সকাল থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশের এলাকায় ভিড় করতে থাকেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে সাবেক মন্ত্রী ও সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র মঞ্জুরুল করিম রনি স্থানীয় একটি ক্লাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে মোনাজাতে অংশ নেন।

মোনাজাত শেষে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত তাঁর সাথে এলেও, আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে রনি মাত্র পাঁচ জন দলীয় নেতাকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অন্যদের মধ্যে রনির সাথে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, প্রবীণ আইনজীবী সুলতান উদ্দিন, গাজীপুরের পিপি এ্যাড. সিদ্দিকুর রহমান, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এ্যাড মেহেদী হাসান এলিস ও বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত