এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন- বিএফডিসি এমনই এক জায়গা; যেখানে শুটিং, ডাবিং, সম্পাদনা, প্রিন্ট- সবকিছু মিলিয়ে সেখানে ছিল কর্মচাঞ্চল্যে ভরা পরিবেশ। তবে বর্তমানে অনেকটাই জৌলুশহীন, প্রাণহীন এই প্রতিষ্ঠানটি। তাই এমন অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন নন্দিত অভিনেত্রী ডলি জহুর।
গত সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এই গুণী অভিনেত্রী। আগামী ৩ জানুয়ারি থেকে আসছে তার নতুন ধারাবাহিক নাটক ‘পরম্পরা’। তারই প্রচার অনুষ্ঠানে অভিনেত্রী জানালেন, এখন এফডিসির দিকে তাকান না তিনি।
এক প্রশ্নের জবাবে ডলি জহুর বলেন,‘একসময় মনে হতো এফডিসিই আমার প্রাণকেন্দ্র, সেখানে অনেক কাজ করেছি। এখন সেখানে আগের মতো কাজ নেই। কেন জানি জায়গাটাকে নিস্তেজ মনে হয়, দেখতে ভালো লাগে না। সে জন্যই আর এফডিসির দিকে তাকাই না।’
তবে তিনি আশাবাদী, আবারও এফডিসি তার আগের অবস্থানে ফিরে আসবে। ডলি জহুর বলেন, ‘যেদিন এফডিসি আবার সুন্দর হবে, গোছানো হবে, সেদিন সেখানে যাব। তখন হয়তো কাজ করব না, কিন্তু দেখার জন্য হলেও সেখানে যাব।’
কয়েক দশক ধরে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন ডলি জহুর। এখনো তিনি নিয়মিত অভিনয় করছেন। সিনেমার চেয়ে বর্তমানে তাকে নাটকে বেশি দেখা যায়। নতুন নাটক প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমার বিশ্বাস, ‘পরম্পরা’ দর্শক ভালোভাবে গ্রহণ করবে। কারণ, টিভি নাটক থেকে দর্শক কখনো মুখ ফিরিয়ে নেয়নি।’
Aminur / Aminur
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী