ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা ২০২৫ এর প্রথম মেহজাবিন নুর কাইনাত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৩০-১২-২০২৫ দুপুর ৩:২০

কঠিন প্রতিযোগিতায় মেধার অনন্য স্বাক্ষর রাখল চট্টগ্রামের খুদে শিক্ষার্থী মেহজাবিন নুর কাইনাত,বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি-২০২৫ এর ফলাফলে হাজার হাজার পরীক্ষার্থীকে টপকে চট্টগ্রাম মহানগরীতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সে মেহজাবিন নুর কাইনাত চিটাগাং আইডিয়াল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী 
(রোল: CM ২৬৬৮)।

আল-আমিন সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মানজনক বৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম মেট্রো,চট্টগ্রাম দক্ষিণ,বান্দরবান পার্বত্য জেলা ও কক্সবাজার জেলার অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করে,বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী ও কর্ম—এই ভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়,প্রতিটি বিষয়েই অসাধারণ দক্ষতা দেখিয়ে মেহজাবিন সেরাদের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে,

ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাকে প্রথম বিজয়ী ল্যাপটপ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে,বৃত্তি পরীক্ষার পরিচালক জহির উদ্দিন মজুমদার এবং আল-আমিন সংঘের চেয়ারম্যানের পক্ষ থেকে এই কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়,তারা উল্লেখ করেন বহুমুখী বিষয়ে এমন পারদর্শিতা প্রমাণ করে যে মেহজাবিন অত্যন্ত প্রতিভাবান

মেহজাবিনের এই সাফল্যে তার পরিবারে আনন্দের বন্যা বইছে, বিশেষ করে,তার বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনা এবং মেহজাবিনের নিরলস পরিশ্রমই তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে,এই ফলাফল কেবল একটি বৃত্তি নয়,বরং ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এটি তার প্রথম পদক্ষেপ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান