ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনার দুটি আসনে ১৮ জনের মনোনয়নপত্র জমা


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২৫ দুপুর ৪:১৭

বরগুনার দুটি সংসদীয় আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বরগুনা-১ আসনে ৬ জন এবং বরগুনা-২ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্ধারিত সময়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এ সময় নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন তারা।

বরগুনা-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন: বিএনপি মনোনীত মো. নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. ওলি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. মুহিব্বুল্লাহ, খেলাফত মজলিস মনোনীত মো. জাহাঙ্গীর হোসাইন, জাতীয় পার্টি-জেপি মনোনীত মো. জামাল হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান।

বরগুনা-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন: বিএনপি মনোনীত মো. নূরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ডা. সুলতান আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত মো. কামরুজ্জামান লিটন, আমজনতার দল মনোনীত মো. আলাউদ্দিন আকাশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মো. সোলায়মান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. মিজানুর রহমান, খেলাফত মজলিস মনোনীত মো. রফিকুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত আবদুল লতিফ ফরাজী, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. সাব্বির আহমেদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এডিএম) মনোনীত সৈয়দ মো. নাজেস আফরোজ এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান ও মো. শামিম।

এর আগে দুই আসনে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে বরগুনা-১ আসনে ৮ জন এবং বরগুনা-২ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ তাছলিমা আক্তার বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, সেগুলো গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার