ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি : ঋতুপর্ণা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১২-২০২৫ দুপুর ১১:৩৫

নতুন বছরের সূচনালগ্নে দাঁড়িয়ে বিষাদ ও প্রাপ্তির হিসাব মেলালেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নতুন বছরই মানুষের কাছে আসে ভিন্ন উদ্যম আর উদ্দীপনা নিয়ে। ঋতুপর্ণাও তার ব্যতিক্রম নন। তবে তার জন্য ফেলে আসা ২০২৫ সালটি ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতির বছর।
একদিকে ব্যক্তিগত জীবনে প্রিয়জন হারানোর ক্ষত, অন্যদিকে পেশাগত জীবনে সাফল্যের আকাশচুম্বী জয়জয়কার।  ভারতীয় গণমাধ্যমকে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘এখনো প্রতিদিন মায়ের কথাই মনে পড়ে। ভাবতেই পারি না যে মানুষটা নেই। আর কোনোদিন দেখতে পাবো না।’
‘সে যন্ত্রণাটা যখনই উপলব্ধি করি কষ্ট হয়। ভেঙে যায় ভিতরটা। তবে বছরের শেষ দিনটা এবার ভিয়েতনামে পরিবারের সঙ্গে কাটাব। একরাশ আশা নিয়ে যাতে এ ভাবেই বেঁধে বেঁধে থাকতে পারি।’
তার কথায়, ‘১৪ বছর পরে শর্মিলা ঠাকুরের এভাবে বাংলায় কাজ, আশা করেছিলাম স্বীকৃতি পাবে। মাঝেমধ্যে মন খারাপও হয়েছে। খুব কাছ থেকে অনেক মানুষের জন্য ভেবেছি, কিছু করার চেষ্টাও করেছি। কিন্তু প্রতিশ্রুতি দিয়ে সেই কথা রাখেনি এমন অভিজ্ঞতার সংখ্যাও নেহাতই কম নয়।’
তিনি আরও বলেন, ‘ভালো যা কিছু হবে সাদরে গ্রহণ করে নেব। আর ভালো ভালো কাজ করার ইচ্ছে রয়েছে। শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য যেন ভালো কিছু করতে পারি। চারপাশের পরিবেশ খুব সেনসিটিভ হয়ে রয়েছে।’

 

Aminur / Aminur

মা হলেন সোহিনী সরকার

চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য

আট বছর পর রাজেশের সুরে আসিফ

ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের

ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট

এবার কেরালা মিশনে ‘একেনবাবু’

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া