বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে চট্টগ্রাম পর্বে হচ্ছে না কোনো খেলা। ১২ জানুয়ারিতে পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
পরে ১৫ জানুয়ারি থেবে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।মূলত ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে বিপিএলের ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে এবার সরে আসল বিসিবি। গণমাধ্যমের সাথে আলাপকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘খেলা দুই ভেন্যুতে নিয়ে আসতে হচ্ছে। আমরা দুঃখিত চট্টগ্রামের দর্শক আর ম্যানেজমেন্টের কাছে।’
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেটে। এরপর ১৩ জানুয়ারি ঢাকায় ফিরে যাবে টুর্নামেন্টের ৬ দল, বাকি অংশ হবে সেখানেই।
প্লে-অফের সূচিও আগেই চূড়ান্ত হয়েছে। ১৯ জানুয়ারি একই দিনে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি, আর রোমাঞ্চের চূড়ান্ত পরিণতি ‘গ্র্যান্ড ফাইনাল’ হবে ২৩ জানুয়ারি। গুরুত্বপূর্ণ এসব ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে বৃষ্টিও খেলাটির নাটকীয়তা নষ্ট করতে না পারে।
এবারের আসরে অংশ নিয়েছে ছয় দল। ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস।
এমএসএম / এমএসএম
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার