‘আগে যেভাবে কাজ করতাম, এখন তা সম্ভব নয়’
২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে শুরু। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। এক দশকের বেশি সময়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। বড় বাজেটের ছবি আর নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত হিসেবে তার ব্যস্ততা আকাশচুম্বী।
তবে তুঙ্গে থাকা ক্যারিয়ারের মাঝেই এবার ব্যক্তিগত জীবন নিয়ে এক বড় সিদ্ধান্তের কথা জানালেন এই অভিনেত্রী। মেয়ে রাহার জন্মের পর থেকে আলিয়ার জীবনে অগ্রাধিকারের জায়গা বদলেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, এখন থেকে বছরে একটির বেশি সিনেমায় কাজ করবেন না তিনি। মূলত মেয়ে রাহাকে পর্যাপ্ত সময় দিতেই নিজের কাজের গতি কমিয়ে আনার এই সিদ্ধান্ত।
আলিয়া বলেন, ‘আমি ক্যারিয়ারকে কখনোই কোনো নির্দিষ্ট মাইলফলক হিসেবে দেখি না। আগে যেভাবে কাজ করতাম, এখন আর তা সম্ভব নয়। কারণ আমার একটি সন্তান আছে। আগে আমি একসঙ্গে দুই-তিনটি সিনেমার কাজ করতাম, কিন্তু এখন মন আর সেটা সায় দেয় না। যখন যে কাজটি করব, সেখানে শতভাগ মনোযোগ দিতে চাই।’
মা হওয়ার পর আলিয়া নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন অ্যাকশন ঘরানার সিনেমায়। হলিউডের ‘হার্ট অব স্টোন’ এবং বলিউডের ‘আলফা’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘মা হওয়ার পর অ্যাকশন দৃশ্যগুলো করতে গিয়ে বুঝতে পেরেছি আমার শরীর এখনো কতটা ফিট। ‘আলফা’ আমাকে এমন কিছু সুযোগ করে দিয়েছে যা আগে কখনো পাইনি।
Aminur / Aminur
মা হলেন সোহিনী সরকার
চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য
আট বছর পর রাজেশের সুরে আসিফ
ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের
ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট
এবার কেরালা মিশনে ‘একেনবাবু’
দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট
যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন