বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু
বাগেরহাট সদর উপজেলার উৎকুল গ্রামে আগুনে পুড়ে হাওয়া বিবি (৮৮) নামের একজন দরিদ্র বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে বাড়ীতে ঘুমন্ত অবস্থায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ভারপ্রাপ্ত শেখ মামুনুর রশিদ পিএফএম জানান সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রামের মৃত জোনাব আলীর মেয়ে হাওয়া বিবি হত দরিদ্র হওয়ায় ভিক্ষাবৃত্তি করে জীবন পার করছিলেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে ঘরের মধ্যে মশার কয়েল জালিয়ে কম্বল গায়ে জড়িয়ে ঘুমিয়ে যান। ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে কম্বলে আগুন লেগে সে সম্পূর্ন পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনসহ বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম খান বলেন, বৃদ্ধা একাই তার ছোট ঘরে বসবাস করতেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছেন মশার কয়েল থেকে আগুন লেগে এ ঘটনা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ