গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী কলেজ গেট এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার (২ জানুয়ারি) ভোর ৫ টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন সময়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নলীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আনোয়ার হোসেন (৩৮) ও কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকার মজিবর রহমানের আব্দুল মজিদ (৪০)।
এসময় তাদের কাছ থেকে ৪২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১লক্ষ ৫৭ হাজার ৯৫০ টাকা, ৬ টি মোবাইল ও ২ টি ট্যাব উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দীন মাহমুদ
বলেন,তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। তিনি আরো বলেন, তারা দীর্ঘদিন ধরে গাজীপুরের কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। তিনি বলেন,মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
Link Copied