ব্রাহ্মনবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা
ব্রাহ্মনবাড়িয়া-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এই ঘোষণা দেওয়া হয়। যাচাই-বাছাই প্রক্রিয়ায় মুশফিকুর রহমানের দাখিলকৃত মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি না পাওয়ায় তা বৈধ বলে ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় মুশফিকুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, “ধানের শীষ প্রতীক নিয়ে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের শুনানি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও শান্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।”
তিনি জানান, শুনানি শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার না করা, পোস্টার ও ব্যানার নির্ধারিত স্থানে লাগানো এবং নির্বাচনী আইন লঙ্ঘন না করার বিষয়ে সতর্ক করা হয়।
এ সময় নির্বাচন কমিশন ভোটের দিন আগামী ১২ ফেব্রুয়ারি সকল ভোটারকে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানায়।
বর্তমান নির্বাচনী পরিবেশ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে মুশফিকুর রহমান বলেন, “অতীতে আমরা প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ দেখেছি। তবে এবারের নির্বাচনী কার্যক্রমে এখন পর্যন্ত সকল প্রার্থীর প্রতি প্রশাসনের নিরপেক্ষ আচরণ লক্ষ্য করছি। এটি একটি ইতিবাচক ও বড় পরিবর্তন।”
তিনি আশা প্রকাশ করে বলেন, এই নিরপেক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অব্যাহত থাকলে দেশে একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে।
এছাড়া বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন ও প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি