ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক সংঘর্ষে প্রান গেল একজনের


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ১:৪৪

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস নিযন্ত্রণ হারিয়ে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ  সময় আহত হয়েছেন বাসের চালকসহ  দুইজন।  আর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায়। নিহত মো. সেলিম শেখ (৪৫) বাসটির সুপার ভাইজার।  সে খুলনার লবণচরা এলাকার মোহাম্মদ নগরের মোঃ আইউব আলী শেখের ছেলে। আহতরা হলেন বাসচালক মো. মুরাদ হোসেন (৪১) এবং যাত্রী সোহাগ হাওলাদার (৪৪)। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।  ফকিরহাট থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে খুলনা থেকে ঢাকাগামী জিএস ট্রাভেলসের একটি বাস পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার সেলিম নিহত হন। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। আহতদের প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্লে নেওয়া হয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে একজন মৃত ও দুইজনকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তাস্তর করা হবে। তবে ট্রাকটি পালিয়ে গেছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত