নিয়ামতপুরে জাতীয় কন্যা ও শিশু দিবস পালিত
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় কন্যা শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় কন্যা শিশু দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, একাডেমিক সুপারভাইজর মো. জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য ইমরান ইসলাম।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২