ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রেম ও অপেক্ষার গল্পে ইরা তালুকদার, নতুন গান ‘তুমি ফিরে এসো’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ১:৫৬

এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা ইরা তালুকদার নিয়মিত কাজের মাধ্যমে শোবিজ অঙ্গনে নিজের অবস্থান আরও দৃঢ় করছেন। চলচ্চিত্রের পাশাপাশি মিউজিক ভিডিওতেও সমানভাবে সক্রিয় এই অভিনেত্রী প্রতিবারই দর্শকের নজর কাড়তে সক্ষম হচ্ছেন।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি এস টুন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ইরা অভিনীত নতুন রোমান্টিক মিউজিক ভিডিও ‘তুমি ফিরে এসো’। গানটির কথা ও সুর করেছেন আসিফ, সংগীত আয়োজন করেছেন এ আর এন্ড রয় এবং কণ্ঠ দিয়েছেন সুফিয়ান পরশ। মিউজিক ভিডিওতে ইরা তালুকদারের বিপরীতে মডেল হিসেবেও দেখা গেছে সুফিয়ান পরশকেই।

প্রেম, প্রতিশ্রুতি আর অপেক্ষার আবেশে নির্মিত গল্পভিত্তিক এই ভিডিওটি ইতোমধ্যেই দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। গানটি প্রসঙ্গে ইরা তালুকদার বলেন, এটি একটি ভীষণ সুন্দর রোমান্টিক গান যেখানে প্রেম ও অপেক্ষার অনুভূতিগুলো খুব সাবলীলভাবে তুলে ধরা হয়েছে এবং দর্শকদের পছন্দকে গুরুত্ব দিয়েই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। নির্মাতা সোহেল খান জানান, বর্তমান সময়ের দর্শকদের রুচি মাথায় রেখেই ভিডিওটি নির্মাণ করা হয়েছে এবং ইরা ও সুফিয়ানের রসায়ন দর্শকদের মুগ্ধ করবে। উল্লেখ্য, ইরা তালুকদারের অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘কন্যা’, ‘পুড়ে যায় মন’, ‘মিলন সেতু’, ‘বেগমজান’, ‘টোকাই’ ও ‘ময়নার শেষ কথা’।

 বর্তমানে তাঁর অভিনীত ‘অন্তরে আছো তুমি’ মুক্তির অপেক্ষায় আছে এবং ‘ভালোবাসি তোমায়’ ও ‘লগআউট’ সিনেমা দুটি সেন্সরে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এখন তিনি সরকারি অনুদানের সিনেমা ‘দেনা পাওনা’ ও ‘বন্ধু তুই আমার’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলচ্চিত্রের পাশাপাশি অর্ধশতাধিক নাটক, একাধিক বিজ্ঞাপনচিত্র এবং প্রায় ২০টি মিউজিক ভিডিওতে কাজ করে ইরা তালুকদার নিজেকে একজন বহুমাত্রিক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এমএসএম / এমএসএম

আট বছর পর রাজেশের সুরে আসিফ

ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের

ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট

এবার কেরালা মিশনে ‘একেনবাবু’

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের