ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ব্যবসায়ী খোকন চন্দ্র দাস এর খুনিদের বিচার হতেই হবেঃ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ১:৫১

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ছুরিকাঘাতের পর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া ব্যবসায়ী খোকন চন্দ্র দাস (৫০) এর খুনিদের বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৯.০০ টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ছুরিকাঘাতের পর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া ব্যবসায়ী খোকন চন্দ্র দাস (৫০) এর বাড়িতে গিয়ে স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, খোকন দাস ছিলেন একজন গ্রাম চিকিৎসক, তার জীবদ্দশায় তিনি অনেক মানুষের উপকার করেছেন। কিন্তু তাকে যেভাবে মারা হয়েছে তা সম্পূর্ণ অমানবিক। আমরা খোকন দাসের পরিবারের পাশে রয়েছি এবং যে কোন মূল্যে তার খুনিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে। এর জন্য আমরা বিএনপি পরিবার দেশবাসীকে সাথে নিয়ে প্রশাসনের কাছে এর সুষ্ঠু ও সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।

এসময় তিনি ব্যবসায়ী খোকন চন্দ্র দাস এর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। 

এছাড়াও তিনি বিএনপি পরিবারের পক্ষ থেকে খোকন দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, স্কুল শিক্ষক এনামুল হক, যুবদল নেতা জিল্লু রহমান সৈকত,ইউপি সদস্য ইব্রাহিম মাদবর, স্বপন গোলদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের