পাঁচবিবিতে জাতীয় পতাকা অর্ধনর্মিত না করায় ৯ বিদ্যালয়কে শোকজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় ভাবে তিন দিনের শোক ও জাতীয় পতাকা অর্ধনর্মিত করার প্রজ্ঞাপন জারি থাকলেও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই নির্দেশনা অমান্য করা হয়।
এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছেন।
৪ জানুয়ারীর রোববার দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যালয় গুলো হলো রতনপুর উচ্চ বিদ্যালয়, বাগজানা উচ্চ বিদ্যালয়, কোকতারা উচ্চ বিদ্যালয়, কাঁশপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোকতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর হাবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কাঁশপুর আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রীয় আদেশ অমান্য করায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে শোকজ করা হয়েছে। জবাব পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার