আবার ও ‘কাঁকন বাহিনীর’ হামলা: গুলিতে প্রাণ গেল যুবকের
রাজশাহীর বাঘা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে সোহেল রানা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সাধিনা খাতুন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর কড়ালি নওশারার চর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সোহেল রানা ও তাঁর স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী রাতের আঁধারে সোহেলের বাড়িতে গিয়ে ঘরের টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে এলোপাতাড়ি ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছুড়ে। এতে সোহেল রানা ও তাঁর স্ত্রী গুলিবিদ্ধ হন।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসী আহত দম্পতিকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী সাধিনা খাতুন চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার ‘কাঁকন বাহিনী’ নামে পরিচিত একটি সশস্ত্র সন্ত্রাসী দলের সদস্যরা এই হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বাঘার মোন্তাজ গ্রুপ ও কুষ্টিয়ার কাঁকন বাহিনীর মধ্যে চর দখলকে কেন্দ্র করে বিরোধ চলছিল।
নিহত সোহেল রানা মোন্তাজ গ্রুপের সদস্য ছিলেন। মোন্তাজ বর্তমানে পলাতক থাকায় তাঁর জমিজমা দেখাশোনার দায়িত্ব পালন করতেন সোহেল রানা। এর আগেও গত ২৭ অক্টোবর কাঁকন বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয়ে মোন্তাজ গ্রুপের দুই সদস্য নিহত হন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী