ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ফিফা বিশ্বকাপ ট্রফি এখন রিয়াদে, অপেক্ষায় বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ৪:২৮

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে কোকা-কোলা। মূল ট্রফিটি দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন বাংলাদেশের ফুটবলভক্তরা। বর্তমানে বিশ্বকাপ ট্রফিটি সৌদি আরবের রিয়াদে রয়েছে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে চতুর্থবারের মতো এটি ঢাকায় পৌঁছাবে আগামী ১৪ জানুয়ারি। 

গতকাল (শনিবার) সৌদি আরবের রাজধানী শহর রিয়াদে পৌঁছায় বিশ্বকাপের ‍মূল ট্রফি। ওই সময় সেখানে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ফুটবলাররা ট্রফির সঙ্গে ছবি তোলেন। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার আগে ফিফা ট্রফি যাবে মিশর, তুরস্ক, অস্ট্রেলিয়া ও ভারতে।

বিশ্বকাপ ট্রফি ট্যুরে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত এই পুরস্কার কাছ থেকে দেখার সুযোগ পাবেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগেও ট্রফিটি বাংলাদেশ ট্যুরে এসেছিল। তার আগে ২০০২ ও ২০১৩ সালে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এনেছিল কোকা-কোলা।  

২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। দলের (৪৮) পাশাপাশি বেড়েছে ম্যাচও (১০৪)। এই বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি ফিফা সদস্য দেশে। মোট ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। 

ফিফা বিশ্বকাপের মূল ট্রফি খেলাধুলার জগতে সবচেয়ে বড় প্রতীক হিসেবে পরিচিত। অন্যদিকে কোকা-কোলা বিশ্বের অন্যতম পরিচিত ব্র্যান্ড। গত দুই দশক ধরে কোকা-কোলার সঙ্গে ফিফার অংশীদারিত্ব ফুটবলভক্তদের কাছে বিশ্বকাপের আবেগ পৌঁছে দিয়েছে। এবারের ট্রফি ট্যুরটি বিশেষ, কারণ ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা ২০ বছর পূর্তি উদযাপন করছে। গত ২০ বছরে ট্রফিটি ফিফার মোট ২১১টি সদস্য দেশের ১৮২টিতে ভ্রমণ করেছে। 

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকা-কোলা চালু করেছে একটি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ভক্তরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার টিকিট জেতার সুযোগ পাবেন। থাকবে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও। অংশ নিতে ভক্তদের ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এই স্ক্যান ফিফা ফিফার ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েব পেজে নিয়ে যাবে। ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে ফিফা বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিয়ে প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতে নেবেন। এই অফার শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৫ থেকে, চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ থাকবে। 

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা প্রতিটি দেশে পরিবেশবান্ধব উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে। এই ট্যুরের অংশ হিসেবে প্যাকেজিং সংগ্রহ ও পুনর্ব্যবহার কার্যক্রমসহ বিভিন্ন টেকসই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ফিফার দীর্ঘদিনের অংশীদার হিসেবে কোকা-কোলার সঙ্গে সংস্থাটির সম্পর্ক ১৯৭৬ সাল থেকে। ১৯৭৮ সাল থেকে কোকা-কোলা ফিফা বিশ্বকাপের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। 

এমএসএম / এমএসএম

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার