ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাণীনগরে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ৪:৪১

চলতি শীত মৌসুমে উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া কনকনে হাড় কাঁপানো শীত। বর্তমানে এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত প্রবাহ বইতে শুরু করেছে। শীত মৌসুমে এখন পর্যন্ত এই অঞ্চলের তাপমাত্রা ৯থেকে ১৩ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।অপরদিকে উত্তরের হিমেল হাওয়া শীতের সেই তীব্রতাকে বাড়িয়েছে আরো কয়েকগুন। এতে করে গরম কাপড়ের অভাবে চরম বেকায়দায় পড়েছে শীতার্ত মানুষরা বিশেষ করে ছিন্নমূল, ভবঘুরে, নিম্ম আয়ের খেটে খাওয়া বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শিশু সদনের শিশুরা।জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১১টি উপজেলায় শীতার্ত মানুষদের একটু গরমের ছোঁয়া দিতে সরকারি ভাবে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক নওগাঁর রাণীনগর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান প্রায়ই প্রতিদিনই সন্ধ্যার পর সরকারের উপহার হিসেবে গরম কাপড় (কম্বল) গাড়িতে করে নিয়ে নিজস্ব তদারকিতে শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে তাদের শরীরে জড়িয়ে দিচ্ছেন গরম কাপড়।ইতোমধ্যেই উপজেলার রেলস্টেশনে থাকা ছিন্নমূল মানুষ, এতিমখানা, শিশু সদন, মাদ্রাসা, বিভিন্ন শ্রমজীবী সংগঠনের শ্রমিক, হাট-বাজারের নৈশ্যপ্রহরীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়েছে। আগামীতে পর্যায়ক্রমিক ভাবে প্রাপ্যতা অনুসারে উপজেলার সকল এতিমখানা, মাদ্রাসা, শিশু সদন ও শ্রমজীবী সংগঠনসহ শীতবস্ত্র পাওয়ার মতো যোগ্যদের মাঝে শীতবস্ত্র পৌছে দেওয়া হবে। যতদিন শীতের দাপট অব্যাহত থাকবে ততদিন প্রকৃত শীতার্তদের মাঝে  এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ শীতবস্ত্র হিসেবে কম্বল উপজেলার ৮টি ইউনিয়নের শ্রমজীবী মানুষ, এতিমখানা ও ছিন্নমূল মানুষসহ শীতার্ত মানুষদের মাঝে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম। শনিবার সন্ধ্যার পর উপজেলার গোনা ইউনিয়নের বিভিন্ন স্থানে, কাশিমপুর ইউনিয়নের নগরব্রীজ, ত্রিমোহনী বাজারসহ বিভিন্ন এলাকার শীতার্ত মানুষদের মাঝে সরকারের উপহার হিসেবে মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে