ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত নেতার মনোনয়ন বাতিল নিয়ে হট্টগোল


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ৪:৫৯

আসন্ন ত্রয়োদশজাতীয়সংসদনির্বাচনেপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে কুড়িগ্রাম-৩ আসনে দ্বৈত নাগরিক ইসুতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়নপত্র বাছাই শেষে রোববার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপুর্ণা দেবনাথ জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।
এসময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভিতরে ও বাইরে হট্রগোলের সৃষ্টি হয়। জামায়াতের নেতাকর্মীরা প্রতিবাদ ও  বিক্ষোভ প্রদর্শন করে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও উপযুক্ত প্রমান জমা দেননি। ফলে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর আগে (২ জানুয়ারি) শুক্রবার জামায়াত প্রার্থী সালেহীর মনোনয়ন দ্বৈত নাগরিকত্বের কারনে স্থগিত করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার কথা জানায় জেলা রিটার্নিং কর্মকর্তা।
এদিকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া হলেও জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট সুবিচার না পাওয়ার অভিযোগ জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী।
এবিযয়েজেলাজামায়াতেরআমীরআজিজুর রহমান স্বপন বলেন, “কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী মাহবুবুর রহমান সালেহীর প্রার্থিতা স্থগিতের সুরাহার জন্য আজ দুপুর দুইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমাদের ডাকা হয়েছিল। কিন্তু আমাদের বক্তব্য না শুনেই পক্ষপাতদুষ্ট আচরণ করে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমাদের সংগঠন মনে করে, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তার নিরপেক্ষতা হারিয়েছেন।”
তিনি আরও বলেন, “বিষয়টি আমরা ইতোমধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে অবহিত করেছি। আমরা আশা করছি, আপিলের মাধ্যমে মাহবুবুর রহমান সালেহীর প্রার্থিতা পুনর্বহাল হবে।

”কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়ন জমা হয়। এরমধ্যে ২৬ টি বৈধ ঘোষণা করে জেলা রির্টার্নিং কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার