ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারী ৫ আসনে ১০ প্রার্থীর মধ্যে ব্যারিস্টার আনিসসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৪-১-২০২৬ বিকাল ৫:০

চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ ৪ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারী ) সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়া উদ্দিন এ ঘোষণা করেন। 

জানা যায়, মনোনয়ন যাচাই বাছাই করে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ এর মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির, 
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা মতিউল্লাহ নুরী, বাংলাদেশ লেবার পার্টির মো: আলাউদ্দিন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইন উপ-কমিটির সদস্য এডভোকেট সৈয়দ মোখতার আহমদ সিদ্দিকীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয় এবং জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক ও ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং ইমাম উদ্দিন রিয়াদ এর মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন ছিলো।এই আসনে সবার আগে মনোনয়ন ফরম জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরে শেষ দিনে মনোনয়ন ফরম জমা দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইন উপ-কমিটির সদস্য এডভোকেট সৈয়দ মোখতার আহমদ সিদ্দিকী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক ও ব্যারিস্টার শাকিলা ফারজানা, জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা মতিউল্লাহ নুরী, স্বতন্ত্র প্রার্থী 
মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, বাংলাদেশ লেবার পার্টির মো: আলাউদ্দিন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রির্টানিং কর্মকর্তা মু.আব্দুল্লাহ আল মুমিন শনিবার বিকালের দিকে এ প্রতিবেদককে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ