ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ভোটের গাড়ি এখন মেহেরপুরে


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ৪-১-২০২৬ বিকাল ৫:০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে মেহেরপুরে শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রম। “ভোটের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রোববার বিকেল ৪টার দিকে মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে সুপার ক্যারাভানের উদ্বোধন করা হয়। জেলা তথ্য অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সুপার ক্যারাভানের শিল্পী-কুশলীদের পরিবেশনায় গান দিয়ে উপস্থিত দর্শনার্থীদের স্বাগত জানানো হয়।
ভোটের গাড়িতে স্থাপিত এলইডি পর্দায় প্রদর্শিত নির্বাচনী ভিডিও এবং দেশাত্মবোধক গান—‘আমারই দেশ সব মানুষের’, ‘তীরহারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে’ ও ‘সব ক’টা জানালা খুলে দাও না’—দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। প্রধান উপদেষ্টার নির্বাচনী বার্তা দিয়ে শুরু হওয়া পরিবেশনা দর্শকদের মাঝে ভোটের গুরুত্ব তুলে ধরে।
সুপার ক্যারাভানের প্রদর্শনীর উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রকাশক ড. সৈয়দ এনামুল কবির।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা নির্বাচন অফিসার এনামুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, সুপার ক্যারাভানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান