ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

৬ মাস পর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন : চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৪:৪৩

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, আর মাত্র ৬ মাস পরেই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যেই বাংলাদেশ পেয়েছিলাম তার বয়স এখন ৫০ বছর। আমরা সেই ৫০ বছর উদ্যাপন করতে যাচ্ছি। এ বছরেই আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন করছি। আজকে বাংলাদেশ পৃথিবীর বড় বড় দেশের সাথে প্রতিযোগিতা করে টিকে আছে। জননেত্রী শেখ হাসিনা সারা পৃথিবীর নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন। পৃথীবির অনেক দেশেই এখন পর্যন্ত টিকা গ্রহণের কার্যক্রমই শুরু করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিনামূল্যে কোটি মানুষকে টিকা প্রদান করেছি।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরের রাজারচর উচ্চ বিদ্যালয়ের  নুর-ই আলম চৌধুরী একাডেমিক বহুতল ভবন উদ্বোধন ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমেরিকার মতো উন্নত দেশে করোনা পরীক্ষা করাতে ৫০০ ডলার খরচ হয়। সেখানে জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে এক দিকে করোনার পরীক্ষা করাচ্ছেন, অন্যদিকে কোটি কোটি মানুষকে টিকা দেয়ার ব্যবস্থা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, পৌর মেয়র আওলাদ হোসেন খান প্রমুখ।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত