বড়উঠানে ২য় বারের মত শহিদ ওয়াসিম আকরাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল- মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলীতে এহসান এ খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে ২য় বারের মতো অনুষ্ঠিত হয়েছে শহিদ ওয়াসিম আকরাম স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্ট ২৬ইং।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের পূর্ব ডাকপাড়া জিএম কনভেনশন হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উদ্ভোধনী ম্যাচে এস.কে তৌহিদ দৌলতপুর ফুটবল একাদশ'কে ২-৩ গোলে হারিয়ে জয় পেয়েছে রাসিয়া ফকির (র:) ফুটবল একাদশ।
অনুষ্ঠানের শুরুতেই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদ (ব্যাংকার ইউনিট) চট্টগ্রামের আহ্বায়ক মেহরাব হোসেন খান।
কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম দিদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো: জাফর এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জি এম কনভেনশন হলের চেয়ারম্যান মোহাম্মদ কায়ছার, বিশেষ অতিথি ছিলেন, কর্ণফুলী উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক আব্দুল মন্নান খান,বড়উঠান ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক এসকান্দর হোসেন বাবুল প্রমূখ।
উদ্ভোধকের বক্ত্যবে ব্যাংকার মেহরাব হোসেন খাঁন বলেন,তরুণ ও যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ সংস্কৃতির পথে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।বর্তমান সময়ে সমাজে মাদক ও জুয়া যে আকার ধারণ করেছে সেখান থেকে একমাত্র ক্রীড়াই পারে তরুণ ও যুব সমাজ'কে রক্ষা করতে।খেলার মাঠে যেমন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে খেলি,তেমনি সমাজেও মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখবেন খেলাধুলা শুধুমাত্র বিনোদন নয়,এটি আমাদের সমাজ গঠনের অন্যতম মাধ্যম,তাই বেশি বেশি খেলার ধুলার আয়োজন করতে হবে।
এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম আকরামের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় পরিচালনা কমিটির সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানান সাবেক এই ছাত্রনেতা।
টুর্নামেন্টে পরিচালনা কমিটির সদস্যরা হলেন,মো: রবিন, মো: মিন্টু, মো: আলাউদ্দিন, জাহেদ, জামাল, নয়ন প্রমূখ।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত