বগুড়ায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতি: ১ জন গ্রেফতার
বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে সংঘটিত এক সশস্ত্র ডাকাতির মামলার মূল অভিযুক্ত মোঃ শহিদুল ইসলাম সোহেল মোল্লা (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে বগুড়া, র্যাব-১২ এবং র্যাব-৮। শনিবার দুপুরে বরিশাল জেলার কোতয়ালী থানার নতুন বাজার এলাকার দারোগা বাড়ি বাবুল মঞ্জিল থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সোহেল মোল্লার বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর থানায় ডাকাতি ও হাত-পা বাঁধা হামলার মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১২ আগস্ট ২০২৫ ইং তারিখে রাত সাড়ে ১২টার সময় চালক মোঃ আল-আমিন একটি টাটা পিকআপ গাড়ীতে ১,২০,০০০ টাকার ফার্ণিচার লোড করে গাইবান্ধা ও দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভোর সাড়ে ৪টার সময় শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ এলাকায় তিনটি প্রাইভেট গাড়ী দিয়ে অজ্ঞাতনামা ১৪–১৫ জন ডাকাত গাড়ী থামাতে বলে এবং ডিবি পুলিশের ছদ্মবেশে চালক ও হেলপারকে গাড়ী থেকে নামিয়ে হাত ও চোখ বাঁধা অবস্থায় আটক করে। ডাকাতরা প্রায় ৩০ মিনিট গাড়ী চালিয়ে মালামাল সহ পলাতক হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
বগুড়া র্যাবের গোয়েন্দা তৎপরতায় জানা যায়, সোহেল বরিশাল জেলার কোতয়ালী থানার নতুন বাজার এলাকায় অবস্থান করছে। পরে র্যাব-১২ ও র্যাব ৮ এর যৌথ অভিযানে তাকে ১টি এন্ড্রয়েড মোবাইল ও ১টি বাটন মোবাইলসহ গ্রেফতার করা হয়। অভিযুক্ত মোঃ শহিদুল ইসলাম ওরফে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ইয়াছিন আলী মোল্লার পুত্র।
গ্রেফতারকৃত সোহেল মোল্লাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব ও পুলিশ সূত্রে জানানো হয়েছে, সোহেল ছাড়াও আরও বেশ কয়েকজন অজ্ঞাতনামা ডাকাতের সন্ধান রয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং দ্রুত অপর অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন