চরপাথরঘাটায় গাউসিয়া কমিটির অভিষেক ও হযরত আবু বকর (রা.)'র বার্ষিক ওরশ অনুষ্ঠিত
গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী উপজেলা চরপাথরঘাটা ইউনিয়ন শাখার নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও হযরত আবু বকর সিদ্দিক (রা.)-এর বার্ষিক ওরশ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলার সৈন্যারটেকস্থ স্বর্ণালী কনভেনশন হলে চরপাথরঘাটা ইউনিয়ন শাখার
সভাপতি হাজী মুহাম্মদ আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক -আরাফাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ হোসেন খোকন।
এ-সময় খলিফাতুর রসুল, আমিরুল মু’মেনিন হযরত সৈয়্যদুনা আবু বকর সিদ্দিক (রা.)'র জীবনি শীর্ষক আলোচনা করেন থানামহিরা নূরীয়া দাখিল মাদরাসার সুপার ও নয়াহাট জামে মসজিদের খতিব আল্লামা আহমদ হোছাইন নিজামী।
বিশেষ অতিথি ছিলেন,গাউসিয়া কমিটি কর্ণফুলী থানার কমিটির আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব আলী কাদেরী, সদস্য সচিব মাওলানা নুর মোহাম্মদ আল-কাদেরী, সদস্য মুহাম্মদ ইলিয়াছ মুন্সি, জি.এম মুহাম্মদ কবির, সমাজসেবক মুহাম্মদ সালাউদ্দীন, মুহাম্মদ ফারুক,জানে আলম, আব্দুল আলিম,তৈয়ম মাস্টার, মন্জুর আলম, মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ জানে আলাম,মাসুক, হাজী ইয়াছিন,ইমতিয়াজ হাসান মুরাদ, সালাউদ্দিন, শাহেদ,মাহফুজ, নাজিম,জোস মুহাম্মদ,সাদ্দাম রিজন,বিকেল,নুর হোসেন,আব্দুল আজিজ,হাফেজ মহিউদ্দিন, ও ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় বক্তরা বলেন দ্বীন ইসলামের খেদমতে গাউসিয়া কমিটির কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে যাক।সামাজিক ও রাষ্ট্রের কল্যাণে অতীতের ন্যায় ধারাবাহি বজায় রেখে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান,এবং নব গঠিত কমিটির সফলতা ও শুভ কামনা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত