ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ে কাজ করতে হবেঃ অধ্যাপক নার্গিস বেগম


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৪-১-২০২৬ বিকাল ৫:৫৩

যশোরের চৌগাছায় বিএনপির যৌথসভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাজারস্থ্য বি,কে প্লাজার কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে আওয়ামীলীগের দুঃশাসনের আমলে এই চৌগাছায় শতশত নেতাকর্মী জেল, জুলুম হামলার শিকার হয়েছেন। অসোহনীয় কষ্ট ভোগ করার পর আজ আমাদের তথা দেশবাসির জন্য সুবাতাস বইছে। ফাসিষ্ট দেশ ছেড়ে পালিয়েছে তবে মনে রাখতে হবে তাদের পেতাত্বারা কিন্তু আজও দেশের মাটিতে ঘাপটি মেরে আছে সকলেই সজাগ থাকবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন এ দেশের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম বলেন,নির্বাচনের তফসিল ঘোষনার পরও একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র অব্যহত রেখেছে। সুষ্ঠু নির্বাচন হলে এদেশের লাখো কোটি ভোটরের ভোটে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে, সেটি সহ্য হচ্ছে না ওই মহলের। সে কারনে তৃণমুলের নেতাকর্মী যারা আছেন তাদেরকে ভোটের আগের দিন পর্যন্ত অতন্ত্র প্রহরীর মত কাজ করে যেতে হবে। নিজেদের মধ্যে কোনই ভেদাভেদ রাখা যাবে না, ধানের শীষকে বিজয়ী করে আমরা দেশনায়ক তারেক রহমানকে যশোর-২ চৌগাছা ঝিকরগাছা আসনেক উপহার দিবো ইনশাল্লাহ।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদুল হাসানের সঞ্চালনায় যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, চৌগাছা ঝিকরগাছা আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি।
অন্যানের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইউনুচ আলী দফাদার, সহ সভা সভাপতি আতাউর রহমান লাল, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম ও প্রভাষক বিএম হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমদ, উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলী, পৌর কৃষকদলের আহবায়ক মিলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব ইমন হোসেন রকি প্রমুখ।
সভায় উপজেলার ১১ টি ইউনিয়নের ও পৌর সভার ৯টি ওয়ার্ডের সুপার ফাইভ নেতারা উপস্থিত ছিলেন। প্রতিটি ইউনিটের নেতারা সভায় বক্তব্য রাখেন এবং নেতৃবৃন্দ তাদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনে আসন্ন নির্বাচন নিয়ে সুন্দর একটি সিদ্ধানে উপনিত হন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়