ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

গার্সিয়ার হ্যাটট্রিকে রিয়ালের গোল উৎসব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২৬ দুপুর ১১:৪

কিলিয়ান এমবাপে ইনজুরিতে মাঠের বাইরে। আক্রমণভাগে দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি ফরোয়ার্ডকে ছাড়া রিয়াল বেতিসের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। তার জায়গায় খেলেন গনসালো গার্সিয়া। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোল করা এমবাপের অভাব টের পেতে দেননি তিনি। হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিলেন।
সান্তিয়াগো বার্নাব্যুতে সোমবার গার্সিয়ার দাপটে রিয়াল ৫-১ গোলে উড়ন্ত জয়ে বছর শুরু করেছে। ২১ বছর বয়সী ফরোয়ার্ড গত ক্লাব বিশ্বকাপে চার গোল করেছিলেন। ২০ মিনিটে তার গোলে লিড নেয় রিয়াল। ২-০ তে এগিয়ে দেন তিনি ৫০ মিনিটে। এরপর রাউল আসেনসিও মাদ্রিদের জার্সিতে প্রথম গোল করে দ্বিতীয়ার্ধে আরও ব্যবধান বাড়ান। কুচো হার্নান্দেজ ব্যবধান কমানোর পর রিয়ালকে কয়েকবার অস্বস্তিকর মুহূর্তের মুখে ফেলে বেতিস। 
৮২ মিনিটে গার্সিয়া ব্যাক হিল থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন। একই ম্যাচে ডান পা, বাম পা ও হেড করে প্রতিপক্ষের জালে বল জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। বদলি নেমে স্টপেজ টাইমে ফ্রান গার্সিয়া পঞ্চম গোল করেন।
সব প্রতিযোগিতায় মাদ্রিদের টানা চতুর্থ জয়ে লা লিগার শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে চার পয়েন্টে ব্যবধান কমাল। আগের আট ম্যাচে ছয় জয় পাওয়া বেতিস লিগে ষষ্ঠ স্থানেই আছে।

 

Aminur / Aminur

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র