নেত্রকোণার মোহনগঞ্জে ইট বোঝাই হ্যন্ডট্রলির চাপায় শিশু নিহত
নেত্রকোণার মোহনগঞ্জে ইট বোঝাই হ্যান্ডট্রলির চাপায় মোঃ তাফসির নামে সাড়ে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে পৌরশহরের নওহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাফসির পৌরশহরের নওহাল এলাকার সাইদুর রহমানের ছেলে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করে জানান, সাইদুর রহমান পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকার বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস শুরু করেন। দুই বছর আগে নওহাল এলাকায় জায়গা কিনেন তিনি। সম্প্রতি এতে পাকা ভবন তৈরি শুরু করেন। আজ ঘরের কাজের জন্য ইটের ভাটা থেকে হ্যান্ডট্রলি দিয়ে ইট নিয়ে যাচ্ছিলেন সাইদুর। এসময় তার সাথেই ছিল শিশু তাফসির। ইটভর্তি হ্যান্ডট্রলি পিছু হাঁটছিলো সে। একপর্যায়ে হ্যান্ডট্রলির নীচে চাপা পড়ে শিশুটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তাফসির।
ওসি বলেন,দুর্ঘটনার সময় শিশুটির বাবা সাইদুর রহমান পাশেই ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান