ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

তীব্র শীতে নাকাল কাপ্তাইবাসী, দুরবস্থায় নিম্ম আয়ের মানুষ।


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ৫-১-২০২৬ বিকাল ৭:২৫

সারাদেশের ন্যয় কাপ্তাইয়ের পাহাড়ী এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। শৈত প্রবাহের কারণে নিম্ম আয়ের মানুষজন বেশি ভোগান্তির শিকার হচ্ছে। এসব মানুষ শীতের কারণে ঘর থেকে বের হতে পারছেনা ফলে কর্মহীন ভাবে দিন যাপন করছে। এতে দৈনন্দিন পারিবারিক জীবন স্থবির হয়ে পড়েছে। আয় রোজগার কমে আর্থিক অনটনে দিনাতিপাত করছে নিম্ম আয়ের এসব মানুষ। এদিকে শীতের প্রকোপে এলাকায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশু এবং বয়োবৃদ্ধরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে ঠান্ডজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 
কাপ্তাইয়ের বিভিন্ন পাহাড়ী অঞ্চলে গিয়ে দেখা যায়, নিম্ম আয়ের মানুষেরা শীত নিবারণ করতে গরম কাপড় না থাকায় হিমশিম খাচ্ছে। পথে ঘাটে অনেকে আগুন ধরিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়। শীতের কারণে মানুষ ঘর থেকেই বের হতে পারছেনা, ফলে রাস্তাঘাটে তেমন লোকজনের উপস্থিতি দেখা যাচ্ছেনা। বিভিন্ন হাটবাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা বিভিন্ন মালামাল নিয়ে বসে থাকলেও ক্রেতাদের দেখা নেই। 
এবিষয়ে কথা হলে শীলছড়ির বাসিন্দা এনামুল হক বাচ্চু সহ কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘ ১৫ বছরেও কাপ্তাইয়ে এই ধরণের ঠান্ডা পড়তে দেখিনি। বর্তমানে তীব্র শীতে নিম্ম আয়ের মানুষের দুর অবস্থা সৃষ্টি হয়েছে। দোকানে বেচা বিক্রিও কমে গেছে। ক্রেতাদের দেখা নেই বললেই চলে। এই পরিস্থিতিতে বিত্তবানদের এলাকার নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
কাপ্তাই আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, তীব্র শীতে ছোট শিশু এবং বয়োবৃদ্ধ ব্যক্তিদের সাবধানতা অবলম্বন করা জরুরী। বর্তমানে শিশুদের নিয়মোনিয়া সহ ঠান্ডজনিত রোগ বেশি দেখা দিয়েছে। তাই খুব প্রয়োজন না হলে শিশু এবং বয়োবৃদ্ধদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। এধরনের ঠান্ডজনিত উপসর্গ দেখা দিলে কালক্ষেপন না করে দ্রুত ডাক্তারের শরনাপন্ন হতে নির্দেশনা দিয়েছেন। 

Aminur / Aminur

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান