ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

অসম্পূর্ণ সড়ককাজে বিল না দেওয়ায় ঠিকাদার প্রকৌশলীকে হুমকি


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ৩:৪১

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল–গাজীরহাট সড়কের ২০২৩–২০২৪ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রাহাত এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী ও স্থানীয় যুবলীগ নেতা রজ্জব হোসেন রাজুর বিরুদ্ধে। অসম্পূর্ণ কাজে বিলের সুপারিশ না করায় দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এ ঘটনায় প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত ও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, কাজ শেষ না করেই সরকারি অর্থ উত্তোলনের চেষ্টা গুরুতর অনিয়ম, যার বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩–২৪ অর্থবছরে রজ্জব হোসেন রাজু মুরাদনগর উপজেলায় দুটি সড়ক প্রকল্পের কাজ পান। এর একটি প্রকল্পের দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার এবং অপরটি দীঘিরপাড় থেকে কুড়াখাল বি-চাপিতলা পর্যন্ত ৮২২ মিটার।
অভিযোগ রয়েছে, শ্রীকাইল কলেজ থেকে গাজীরহাট পর্যন্ত ২ কিলোমিটার সড়ক মেরামতের কাজটি মূলত সোয়াদ এন্টারপ্রাইজের নামে থাকলেও বাস্তবে কাজটি পরিচালনা করেন রজ্জব হোসেন রাজু। কাজ সম্পন্ন না করেই তিনি উপজেলা প্রকৌশলীর ওপর বিল ছাড়ের জন্য চাপ সৃষ্টি করেন। অন্যদিকে কুড়াখাল–বি-চাপিতলা সড়কের ৮২২ মিটার অংশের নির্ধারিত সময় ও ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ শেষ না করেই প্রায় ৫০০ মিটারের বিল উত্তোলনের চেষ্টা চালানো হয়।
প্রকল্প পরিদর্শনে দেখা যায়, কাজের গুণগত মান ও পরিমাণ ওয়ার্ক অর্ডারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সরকারি বিধিমালা অনুসারে বিল অনুমোদনে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ঠিকাদার রাজু ও তাঁর সঙ্গে যুক্ত একটি সিন্ডিকেট প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করার অভিযোগও উঠেছে।
শ্রীকাইল গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান ও সাজ্জাদ হোসেন বলেন,
“দীর্ঘদিন ধরে শ্রীকাইল কলেজ হয়ে গাজীরহাটগামী সড়কটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জনদুর্ভোগ সৃষ্টি হয়। সড়ক মেরামতের বরাদ্দ আসায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছিল। কিন্তু ঠিকাদারের অবহেলায় কাজ না হওয়ায় বরাদ্দ বাতিল হয়ে গেছে, যা অত্যন্ত হতাশাজনক।”
কুড়াখাল গ্রামের বাসিন্দা সুজন মুন্সি বলেন,
“সড়কের কাজ অসম্পূর্ণ ও নিম্নমানের হওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। অসম্পূর্ণ কাজ দেখিয়ে বিল তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঠিকাদারি কাজের লাভের প্রলোভন দেখিয়ে রজ্জব হোসেন রাজু বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন। ঠিকাদারি কাজের নামে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
তবে প্রকৌশল দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, সরকারি বিধি অনুযায়ী কাজের গুণগত মান ও পরিমাপ সন্তোষজনক না হলে কোনো অবস্থাতেই বিল ছাড় দেওয়া সম্ভব নয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রজ্জব হোসেন রাজু বলেন,
“আমি পুরো কাজ শেষ করতে পারিনি। যতটুকু কাজ করেছি, তা নিয়ম অনুযায়ী করেছি। বিল পেলে বাকি কাজ শেষ করে দেব।”
মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন,
“ঠিকাদার কাজের গুণগত মান বজায় রাখেননি। ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ সম্পন্ন হয়নি এবং নির্ধারিত সময়ও অতিক্রম করেছেন। এ কারণে বিল দেওয়ার পরিবর্তে উল্টো জরিমানার বিষয়টি প্রযোজ্য। শ্রীকাইল–গাজীরহাট সড়কের ২ কিলোমিটার কাজ ঠিকাদারের অপারগতায় বাতিল করা হয়েছে। তবুও তিনি সেই কাজের বিল দাবি করছেন, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।”

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ