খালেদা জিয়ার স্বরণে দোয়া, মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বরণে গাজীপুরের কোনাবাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে মহানগরীর কোনাবাড়ি নছের মার্কেট এলাকায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেনের সভাপতিত্বে ও ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক তানভিরুল ইসলাম রাজীব ও মিয়া ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন, ১১নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা করা হয়।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ