ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পুষ্পস্তবক অর্পণ ও দোয়া


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৬-১-২০২৬ বিকাল ৫:১৩

বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা জেলা বিএনপির আয়োজনে রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির জেলা পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া শেষে নেতাকর্মীরা বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। সীমাহীন জুলুম-নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো আপোষ করেননি। গণতন্ত্র রক্ষায় তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে তারা মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন খান, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান,সিনিয়র সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার প্রমুখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার