ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জর্জিনাকে ছেলের বউ হিসেবে দেখতে চান না রোনালদোর মা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২১ বিকাল ৫:১৩

ক্রিস্টিয়ানো রোনালদো যখন রিয়ালের হয়ে দ্যুতি ছড়াচ্ছেন তখন মাদ্রিদের একটি শো-রুমে দেখা হয় সেখানকার কর্মচারী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে। ‘প্রথম দেখায় প্রেম’ বলে যে কথাটা আছে সেটাই ঘটে দুজনের মাঝে। সেই ২০১৬ সালের পর থেকে এখনও একসঙ্গেই রয়েছেন তারা। জর্জিনা হয়েছেন রোনালদোর একটি সন্তানের মা।

তবে ছেলের সঙ্গে থাকলেও আর্জেন্টাইন বংশোদ্ভূত মডেল জর্জিনাকে ছেলের বউ হিসেবে কোনোভাবেই মেনে নিবেন না রোনালদোর মা ডলোরেস আভেইরো। তিনি মনে করেন স্প্যানিশ এই মেয়েটি রোনালদোর অর্থের লোভে পড়েছে। আর তাই আভেইরো এখনও বাধা হয়ে রয়েছেন তাদের বিয়ের প্রস্তাবে।

যদিও পর্তুগিজ সুপারস্টারকে জর্জিনার সঙ্গে অবশ্য খুশি বলেই মনে করা যায়। তারা এক সঙ্গেই রয়েছেন নতুন ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডেও। তাদের সঙ্গেই রয়েছে রোনালদোর চার সন্তান ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র, ইভা মারিয়া দোস সান্তোস, ম্যাতেও রোনালদো ও আলানা মার্তিনা দোস সান্তোস আভেইরো। তবে জর্জিনার আগমনের আগেই রোনালদো তিন সন্তানের পিতা ছিলেন। জর্জিনার ওরসে একটি কণ্যা সন্তান রয়েছে।

রোনালদোর ঘনিষ্ঠ একটি সূত্র ধরে সংবাদ মাধ্যমগুলি দাবি করছে, রোনালদোর মা আভেইরো মনে করেন জর্জিনাকে রোনালদোর বিয়ে করা উচিত নয়। এর কারণ হিসেবে তিনি দেখিয়েছেন জর্জিনার অর্থের সুবিধা নেওয়াকে। তিনি এবং রোনালদোর ভাই-বোনেরা মনে করেন, সে মূলত অর্থের লোভেই রোনালদোর সঙ্গে রয়েছে। এ কারণেই এখনও জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড, এমনটি জানিয়েছেন স্প্যানিশ দৈনিক মার্কা।

যদিও গত বছর ইতালিয়ান সাময়িকী গ্রাৎসিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে জর্জিনা দাবি করেছিলো, অর্থ নয় রোনালদোর শরীর ও সৌন্দর্য দেখে প্রেমে পড়েছিলেন তিনি। তখন তিনি জানিয়েছিলেন, সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গিনী হতে পেরে সে ভাগ্যবতী। তবে বিয়ের বিষয়টা এখনও ঝুলছে কিছু সিদ্ধান্তের ওপর। দেখাই যাক, রোনালদো আবার তার মায়ের কথা শোনে কিনা!

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে