ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিখোঁজ শিশুর মৃত্যু, সন্দেহভাজন আটক


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৭-১-২০২৬ দুপুর ৪:৫১

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর এলাকার ফুকরা থেকে তাড়াইলগামী পাকা রাস্তার পাশের একটি বাগান থেকে সিনথিয়া খানম মিষ্টি (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে কাশিয়ানী থানা পুলিশ। নিহত মিষ্টি লিটন শেখ ও সাপিয়া বেগমের কন্যা এবং পাংখারচর গ্রামের বাসিন্দা।
এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে মিষ্টি নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। পরে এলাকায় মাইকিংসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হয়। শিশুটির সন্ধান না পেয়ে পরদিন সোমবার (৫ জানুয়ারি) তার মা সাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২২২) করেন।
মঙ্গলবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে রাজিব মোল্যা (পিতা—মৃত হাসমত মোল্লা), সাং ডোমরাকান্দি, থানা কাশিয়ানী, জেলা গোপালগঞ্জকে গ্রেপ্তার করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবারসহ স্থানীয়রা গভীরভাবে মর্মাহত। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং বিষয়টি তদন্ত করছে।
এ বিষয়ে কাশিয়ানী থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস