ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চোটে পড়ে যে বার্তা দিলেন এমবাপে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১-২০২৬ বিকাল ৭:৩৪

রিয়াল মাদ্রিদের হয়ে এ মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক এখন কিলিয়ান এমবাপে। দলটির আক্রমণের ভাগের নেতৃত্ব দিচ্ছেন তিনি। দারুণ ফর্মে থাকা এই ফরোয়ার্ডকে গুরুত্বপূর্ণ সময়ে পাচ্ছে না দল। চোটে দল থেকে ছিটকে গেছেন তিনি। 
স্প্যানিশ সুপার কাপের সেমি ফাইনালে খেলা হচ্ছে না এমবাপের। হাঁটুর চোটের কারণে ফরাসি ফরোয়ার্ড সৌদি আরব সফরে যাননি। তাতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ ছাড়াও সম্ভাব্য ফাইনালেও তার মাঠে নামার সুযোগ থাকছে না।
দল থেকে ছিটকে গেলেও রিয়ালের প্রতি বার্তা দিয়েছেন এমবাপে, 'শুভকামনা দলকে। তোমাদের ওপর আমার এক হাজার শতাংশ বিশ্বাস আছে। আমরা জিতবই। এগিয়ে চলো মাদ্রিদ! সুপার কাপ জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ি।'
চলতি মৌসুমে উড়ন্ত ফর্মে আছেন এমবাপে। এবার সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচ খেলেছেন। যেখানে ২৯ গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্টও করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। শুধু লা লিগায় ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন তিনি
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

 

এমএসএম / এমএসএম

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার