হুগো শাভেজ-চমস্কি আমার বাবার বন্ধু ছিলেন : মেঘনা আলম
মেঘনা আলমের বাবার বন্ধু ছিলেন বিশ্বের খ্যাতনামা রাজনীতিবিদ ও বিশ্লেষক যেমন হুগো শাভেজ, লুলা, নম চমস্কি, বার্নি স্যান্ডার্স—এক ভিডিও বার্তায় কথা বলতে গিয়ে এমনটাই জানালেন আলোচিত এই মডেল। তিনি ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হয়েছেন।
আজ এক সংবাদ সম্মেলনের ভিডিও পোস্ট করেছেন মেঘনা আলম। এর ক্যাপশনে লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমি রাজনৈতিক পরিবারের পরিবেশে বেড়ে উঠেছি। বিশ্বের খ্যাতনামা রাজনীতিবিদ ও বিশ্লেষক যেমন হুগো শাভেজ, লুলা, নম চমস্কি, বার্নি স্যান্ডার্স, সবাই বাবার বন্ধু।’
তার সহপাঠী নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন জানিয়ে মেঘনা বলেন, ‘আমি যে ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছি, তারই সহপাঠী নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন। প্রফেসর ইউনূসের সঙ্গে কাজ করার সময় আমার পরিচয় হয়েছে মেরি রবিনসন এবং শেখা হয়েছে মেগান মার্কেলের কাছেও।’
তিনি বলেন, ‘আজকের বিশ্ব অত্যন্ত সংযুক্ত আর আমাদের জন্য প্রয়োজন কেবল অন্য দেশের সদয় দয়ার ওপর নির্ভর করা নয়, বরং নিজের দেশের বৈশ্বিক ইমপ্যাক্ট তৈরি করা। ঢাকা-৮ আসনে মেঘনা আলমই সেই আন্তর্জাতিক গতিবেগ আনবেন, যা বাংলাদেশের অবস্থান বিশ্বমঞ্চে শক্তিশালী করবে।’
Aminur / Aminur
আট বছর পর রাজেশের সুরে আসিফ
ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের
ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট
এবার কেরালা মিশনে ‘একেনবাবু’
দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট
যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো