পিয়াল হোসেনের আয়োজনে নিউইয়র্কে দেশীয় ফ্যাশন
বাংলাদেশের ঐতিহ্যবাহী বয়নশিল্প ও ফ্যাশনপণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি এবং প্রসারে কাজ করে যাচ্ছেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। দেশের জামদানি ও টাঙ্গাইলের তাঁতের শাড়ির মতো ঐতিহ্যবাহী পণ্যকে বিশ্ববাজারে তুলে ধরাই তাঁর আগামী দিনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। জানা গেছে, আগামী ১ মার্চ থেকে চাঁদ রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স প্যালেসে বিশেষ এক ফ্যাশন মেলার আয়োজন করতে যাচ্ছেন পিয়াল হোসেন। মেলায় থাকবে জামদানি, টাঙ্গাইল শাড়ি, পাঞ্জাবি, গহনা, শান্তি নিকেতনের তাঁত, সাউথের কাঞ্জিপুরাম, ভারতীয় বেনারসি শাড়িসহ বাঙালি সংস্কৃতি ও ফ্যাশনের নানা ধরণের পোশাক ও পণ্য। এই আয়োজনকে ইতোমধ্যে বাংলাদেশি সেলিব্রেটি, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রোমোটার ও শীর্ষস্থানীয় ইনফ্লুয়েন্সাররা স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ নভেম্বর জামদানিকে দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং এটি ইউনেস্কোর অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে। একইভাবে ২০২৩ সালে টাঙ্গাইল শাড়ি বুননশিল্পও ইউনেস্কোর ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ দুই শিল্পকে বাংলাদেশের গৌরব হিসেবে তুলে ধরছেন ডিজাইনার পিয়াল হোসেন। নিজের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমাদের দেশীয় পণ্যগুলো বিশ্ববাজারে তুলে ধরা আমার স্বপ্ন ও লক্ষ্য। জামদানি ও টাঙ্গাইল শাড়ি ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, এখন সেগুলোর বাজার আরও বিস্তৃত করতে চাই। তিনি আরও জানান, এর আগে বাংলাদেশেও বহু আয়োজন করেছেন তিনি, এবার প্রবাসীদের কাছে দেশের ঐতিহ্য পৌঁছে দিতে আমেরিকায় এই আয়োজন করছেন। পিয়াল হোসেনের প্রত্যাশা, নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে মেলায় যোগ দেবেন এবং নিজস্ব সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখবেন।
এমএসএম / এমএসএম
ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান
‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই
প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন
বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?
গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা
সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান
ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার