বর্ণাঢ্য আয়োজনে উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী "উলিপুর প্রেসক্লাব" এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র্যালী, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লক্ষণ সেনগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইতিহাস বিষয়ক লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট মনোরঞ্জন রায়, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কমরেড দেলোওয়ার হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক আসলাম উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, মন্জুরুল হান্নান, নুরবক্ত মিঞা, নুরুজ্জামান সরকার, সাংবাদিক জাহিদ হাসান, শিমুল দেব, আবুল কালাম আজাদ, চন্দন কুমার সরকার, রোকনুজ্জামান মানু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪১ বছর ধরে ঐতিহ্যবাহী উলিপুর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। পরে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান