টুঙ্গিপাড়ায় ‘জুলাই জাতীয় সনদ’ প্রচারে প্রশাসনের উদ্যোগ, নাগরিক মতামত সংগ্রহ অব্যাহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ ও সংবিধান সংস্কার প্রস্তাবের পক্ষে ব্যাপক প্রচার ও নাগরিক মতামত সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এই সনদে নির্বাচনকালীন উচ্চকক্ষসহ মোট ৩০ দফা সংবিধান সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এসব সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভা এলাকায় প্রচারপত্র বিতরণ, আলোচনা সভা এবং ‘হ্যাঁ/না’ ভিত্তিক মতামত সংগ্রহ কার্যক্রম চালানো হচ্ছে।
সংবিধান সংস্কার প্রস্তাবের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—
দুই কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন, যেখানে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ থাকবে এবং রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে সদস্য নির্বাচন করা হবে।
সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা।
সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধীদলীয় ডেপুটি স্পিকার নিয়োগ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করা।
বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমতার পুনর্বিন্যাসসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব এতে অন্তর্ভুক্ত।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জহিরুল আলম বলেন,
“এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। জনগণের মতামতের ভিত্তিতেই রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।”
পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান জানান,
“প্রচার কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের কাছ থেকে সরাসরি মতামত সংগ্রহ করা হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।”
এ কার্যক্রমে টুঙ্গিপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী, পানি শাখার প্রধান হিসাব সহকারী সঞ্জয় পোদ্দারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা আলোচনায় যুক্ত হচ্ছেন।
অনেকেই এই উদ্যোগকে গণতান্ত্রিক সংস্কারের পথে একটি সাহসী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, জুলাই জাতীয় সনদে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিয়েছে—নির্বাচনের পর ক্ষমতায় গেলে এসব সংস্কার প্রস্তাব ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ